× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামের উপসর্গে দুজনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৫:১৮ পিএম

মায়ের কাধে ঘুমিয়ে অসুস্থ শিশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মায়ের কাধে ঘুমিয়ে অসুস্থ শিশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১ জনের দেহে রোগটির নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (৯ নভেম্বর সকাল ৮টা থেকে ১০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) আরও ১ হাজার ৩৫৯ জন হামের উপসর্গ থাকা রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে হামে নিশ্চিত কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও উপসর্গ নিয়ে মৃত দুজনের একজন ঢাকা এবং অন্যজন চট্টগ্রাম জেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৪ হাজার ৫২৩ জন এবং উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনে। এ সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট ২ লাখ ১৪ হাজার ২৫১ জন রোগীর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা