× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী চিকিৎসকদের প্রতিভা ও নেতৃত্বগুণের স্বীকৃতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২২:০১ পিএম

রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারী চিকিৎসকদের পেশাগত দক্ষতা, মেধা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও বহুমুখী প্রতিভাকে সম্মান জানাতে রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’।

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল চিকিৎসাসেবায় নিয়োজিত নারী চিকিৎসকদের পেশাগত সাফল্যের পাশাপাশি তাঁদের ব্যক্তিত্ব, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা। একই সঙ্গে চিকিৎসাক্ষেত্রের বাইরেও তাঁদের মেধা ও অবদানের স্বীকৃতি দেওয়াই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। তাঁদের বক্তব্যে নারী চিকিৎসকদের পেশাগত দক্ষতা, মানবিক মূল্যবোধ এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করা হয়।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী ও প্রতিভাবান নারী চিকিৎসকেরা অংশ নেন। বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, সৃজনশীলতা ও স্বতন্ত্র প্রতিভার পরিচয় তুলে ধরেন।

প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ডা. কানিজ ছোয়া। প্রথম রানারআপ হয়েছেন মেডিকেল শিক্ষার্থী নাবিলা তোরা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ডা. রিফা তামান্না।

পুরো আয়োজনের পরিকল্পনা, পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দ্য রিস্ট্রেইন-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. হাসান মাহমুদ। সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর ডা. সোহা। পাশাপাশি মঞ্চ পরিচালনা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির শো ডিরেক্টর সাকিব সনেট আয়োজনটি পরিচালনা করেন।

আয়োজকদের মতে, চিকিৎসাসেবার মতো ব্যস্ত ও দায়িত্বপূর্ণ পেশায় নিয়োজিত থেকেও নারী চিকিৎসকেরা নিজেদের মেধা, ব্যক্তিত্ব ও প্রতিভার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারেন। ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’ সেই প্রতিভা ও সম্ভাবনা তুলে ধরার একটি উদ্যোগ। এ আয়োজন নারী চিকিৎসকদের আত্মবিশ্বাস, আত্মপ্রকাশ ও এগিয়ে চলার পথে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, আকর্ষণীয় র‍্যাম্প ওয়াক এবং জমকালো পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা