× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৭:২৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার হালনাগাদ প্রতিবেদনে রবিবার এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে সর্বোচ্চ ৩ জন ঢাকা বিভাগের। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে ১ জন করে মারা গেছেন। এই সময়ে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে কারও মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হওয়া ১ হাজার ৯২৯ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৮৩১ জন ঢাকা বিভাগের। এ ছাড়া খুলনা বিভাগে ২৫৯, চট্টগ্রামে ২৪৭, বরিশালে ২১৩, রাজশাহীতে ১৮৫, ময়মনসিংহে ৯২, রংপুরে ৭৩ এবং সিলেট বিভাগে ২৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বমোট ভর্তি হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন।

চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২৭ জনে। এর মধ্যে সর্বোচ্চ ২০০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ৮০, চট্টগ্রামে ৪৩, ময়মনসিংহে ৩৫, রাজশাহী ও বরিশালে ২৯ জন করে, রংপুরে ৮ এবং সিলেটে ৩ জন মারা গেছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৬ হাজার ১১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৬৪০ জন ঢাকা বিভাগে এবং ১ হাজার ২ জন খুলনা বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা