× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী নেতৃত্ব ও আত্মমর্যাদা উদযাপনে ‘হোয়াও- উইমেন ওনিং ওয়েলনেস’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৪:৪৯ পিএম

ডা. তাওহিদা রহমান ইরিনের নেতৃত্বে শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে চিকিৎসা, করপোরেট, গণমাধ্যম, উদ্যোক্তা, মানসিক স্বাস্থ্য, পুষ্টি, সংস্কৃতি ও সমাজসেবাসহ বিভিন্ন অঙ্গনের সফল ও অনুপ্রেরণাদায়ী নারীরা অংশ নেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডা. তাওহিদা রহমান ইরিনের নেতৃত্বে শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে চিকিৎসা, করপোরেট, গণমাধ্যম, উদ্যোক্তা, মানসিক স্বাস্থ্য, পুষ্টি, সংস্কৃতি ও সমাজসেবাসহ বিভিন্ন অঙ্গনের সফল ও অনুপ্রেরণাদায়ী নারীরা অংশ নেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিজের শারীরিক ও মানসিক সুস্থতাকে গুরুত্ব দেওয়া, আত্মবিশ্বাসী হয়ে ওঠা এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে নারীর নেতৃত্ব বিকাশের প্রত্যয় নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘হোয়াও- উইমেন ওনিং ওয়েলনেস’ শীর্ষক বিশেষ আয়োজন।

ডা. তাওহিদা রহমান ইরিনের নেতৃত্বে শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে চিকিৎসা, করপোরেট, গণমাধ্যম, উদ্যোক্তা, মানসিক স্বাস্থ্য, পুষ্টি, সংস্কৃতি ও সমাজসেবাসহ বিভিন্ন অঙ্গনের সফল ও অনুপ্রেরণাদায়ী নারীরা অংশ নেন।

অনুষ্ঠানে নারীর শারীরিক ও মানসিক সুস্থতা, আত্মমর্যাদা, আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং আত্মবিকাশের নানা দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন পেশায় কর্মরত নারীরা নিজেদের অভিজ্ঞতা, অর্জন ও জীবনদর্শন তুলে ধরেন। তাঁদের আলোচনায় উঠে আসে নারীর ক্ষমতায়ন, পারস্পরিক সহযোগিতা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি।

আয়োজনে উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক ডা. উদিসা ইসলাম, লিজিয়ন হার্বাল লিমিটেডের প্রতিষ্ঠাতা তানিয়া হক শর্মী, সি পার্ল বিচ রিসোর্টের সিইও ও করপোরেট ডিরেক্টর ডা. মাশা মাহজাবিন, সিনিয়র ব্রডকাস্ট সাংবাদিক ও উপস্থাপক শাহরিন মাহফুজা জাবিন, চিত্রনাট্যকার ও সংগীতশিল্পী রাবা খান এবং রেডিয়েন্ট স্মাইল ডেন্টালের প্রতিষ্ঠাতা ডা. লায়লা নূর-ই-নাজনীন।

এ ছাড়া উপস্থিত ছিলেন লেজার ডেন্টাল বিশেষজ্ঞ ও সংবাদ উপস্থাপক ডা. নবনীতা, সিনিয়র থেরাপিস্ট ও মানসিক স্বাস্থ্য প্রশিক্ষক বুশরা মাহমুদ, ইনার হুইলের ভাইস প্রেসিডেন্ট মাহমুদা আপন, ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর পিএনআর শারমিন হোসেন, উদ্যোক্তা সাদিয়া রউফ, মিসেস ওয়ার্ল্ড মুনজারিন আবনি, রোগ নিয়ন্ত্রণ বিভাগের সহকারী পরিচালক (এম অ্যান্ড পিডিসি) ডা. সাবরিনা হক এবং ওয়ান্ডার ওম্যানের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকিয়া সুলতানা।

অনুষ্ঠানে আরও অংশ নেন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান নুসরাত দীপা, রিজুভা ওয়েলনেসের সিনিয়র কনসালট্যান্ট ডা. ফারহানা, পেইন ম্যানেজমেন্ট কনসালট্যান্ট ইসরাত জাহান, বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি, Studio by Saleha-এর প্রতিষ্ঠাতা সালেহা সারওয়ার, লে ডিওর ক্যাফের প্রতিষ্ঠাতা নুরফাত শোভা, ব্রেস্ট সার্জন ডা. মৌটুসি, মায়া জান্নাতুল এবং মডেল সোনিয়া।

বিভিন্ন পেশা ও সামাজিক অবস্থানে থেকেও এসব নারী নিজ নিজ ক্ষেত্রে কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন। তাঁদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক যোগাযোগ ও অনুপ্রেরণার একটি সম্মিলিত প্ল্যাটফর্ম।

আয়োজকদের মূল উদ্দেশ্য ছিল নারীদের নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি আরও যত্নশীল করে তোলা। একই সঙ্গে নারীদের মধ্যে পারস্পরিক সংযোগ, সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং একে অপরের সাফল্য উদযাপনের ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

হোয়াও- উইমেন ওনিং ওয়েলনেসের মূল দর্শন হলো, একজন সুস্থ, আত্মবিশ্বাসী ও স্বনির্ভর নারী শুধু নিজের জীবনকেই সমৃদ্ধ করেন না; বরং তাঁর ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ে পরিবার, সমাজ এবং আগামী প্রজন্মের মধ্যেও। নারীর সুস্থতা, আত্মমর্যাদা ও নেতৃত্ব বিকাশের এই বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে আয়োজনটি নারীদের এগিয়ে যাওয়ার পথে নতুন অনুপ্রেরণা জোগায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা