প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৮:০৫ পিএম
প্রতীকী ছবি।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৮৬ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১ হাজার ৮৮৬ জনের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৩৩৯ জন (সরকারি হাসপাতালে ২৯২ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জন)।
এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৬৬ জন, ময়মনসিংহে ৮৯ জন, চট্টগ্রামে ২৭২ জন, খুলনায় ২৬৪ জন, রাজশাহীতে ১৮৮ জন, রংপুরে ৭৮ জন এবং বরিশাল বিভাগে ২২৯ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।
মৃতদের তথ্য বিশ্লেষণে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে ৬ জনের প্রাণহানি হয়েছে তাদের পরিসংখ্যানসহ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১ লাখ ২১ হাজার ১০৫ জন। এর মধ্যে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ২৫১ জন রোগী। অন্যদিকে আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন।