× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বিত কর্মপন্থার ওপর জোর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৬:১৪ পিএম

রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে নলেজ হাব ইনস্টিটিউট আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ব্যবস্থা এবং বাংলাদেশে স্থিতিস্থাপকতা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে নলেজ হাব ইনস্টিটিউট আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ব্যবস্থা এবং বাংলাদেশে স্থিতিস্থাপকতা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আন্তমন্ত্রণালয় সহযোগিতা ও সমন্বিত কর্মপন্থার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে নলেজ হাব ইনস্টিটিউট আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ব্যবস্থা এবং বাংলাদেশে স্থিতিস্থাপকতা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার দুপুরে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বাজেট বাড়ানোর পাশাপাশি কাজের পদ্ধতিতে নতুনত্ব আনতে হবে। আবহাওয়া অধিদপ্তর, আইইডিসিআর, নিপসম ও স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মতো প্রতিষ্ঠানকে একসঙ্গে নিয়ে তথ্য-প্রমাণভিত্তিক গবেষণা ও নীতিগত উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এ জন্য জনগোষ্ঠীভিত্তিক পৃথক তথ্য সংগ্রহ এবং কার্যকর আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের সভাপতিত্বে সংলাপে জলবায়ু পরিবর্তনের বহুমুখী প্রভাব ও স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, গ্লোবাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি লিড ফারাহ আনজুম এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব ইয়াসমিন আক্তার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা