× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু ও হামের উপসর্গে ১২ জনের প্রাণহানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৬:৫৪ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬ ১৭:০০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২ হাজার ২৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও ১ হাজার ২৮০ জন শনাক্ত হয়েছেন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রবিবার সকাল আটটা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন ১ হাজার ২৮০ জন শনাক্ত হওয়ার পাশাপাশি ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭৬ জন। এ সময় মারা যাওয়া পাঁচজনের সবাই হামের উপসর্গ নিয়ে মারা গেছেন; ল্যাব-নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। বিভাগওয়ারী হিসেবে মৃত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ দুজন মারা গেছেন। এ ছাড়া জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রাম, নোয়াখালী, ঢাকা, সুনামগঞ্জ ও ময়মনসিংহে একজন করে মারা যান।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট হামের উপসর্গযুক্ত রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ১৬৪ জন (যার মধ্যে ল্যাব-নিশ্চিত ২৩ হাজার ৪০০ জন)। এ সময়ে হামের উপসর্গে মোট ১ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে (যার মধ্যে ল্যাব-নিশ্চিত হামে মৃত্যু ১০৪ জন)।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দুজন ও ময়মনসিংহ বিভাগে দুজন রয়েছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ ৬০৫ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন এবং মারা গেছেন ৩৮৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ১৬৪ জন ডেঙ্গু রোগী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা