× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনার হুইল ক্লাবের উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৫:৫৭ পিএম

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব ঢাকা স্পন্দনের উদ্যোগে এবং ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর ২১টি ক্লাবের সহযোগিতায় ‘হিয়ার দ্য ভয়েস, হিল দ্য প্রোগ্রাম’ শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনারে ইনার হুইল বাংলাদেশের ন্যাশনাল রিপ্রেজেনটেটিভ তাহেরা এস. ওয়াহিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব ঢাকা স্পন্দনের উদ্যোগে এবং ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর ২১টি ক্লাবের সহযোগিতায় ‘হিয়ার দ্য ভয়েস, হিল দ্য প্রোগ্রাম’ শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনারে ইনার হুইল বাংলাদেশের ন্যাশনাল রিপ্রেজেনটেটিভ তাহেরা এস. ওয়াহিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব ঢাকা স্পন্দনের উদ্যোগে এবং ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর ২১টি ক্লাবের সহযোগিতায় ‘হিয়ার দ্য ভয়েস, হিল দ্য প্রোগ্রাম’ শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল বাংলাদেশের ন্যাশনাল রিপ্রেজেনটেটিভ তাহেরা এস. ওয়াহিদ।আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. তাওহিদা রহমান ইরিন ও কনসালট্যান্ট সাইকোলজিস্ট সাদিয়া সুলতানা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও আলোচকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে আলোচনায় ডা. তাওহিদা রহমান ইরিন হলিস্টিক ওয়েলনেসের মাধ্যমে মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন দিক তুলে ধরেন। অন্যদিকে, সাদিয়া সুলতানা মানসিক স্বাস্থ্য সুরক্ষা, মানসিক সুস্থতার গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে পিএনআর শারমিন হোসেন সমাপনী বক্তব্যে কৃতজ্ঞতা ও সদয় আচরণের চর্চার গুরুত্ব তুলে ধরেন। এ সময় ভাইস চেয়ারম্যান-২ মাহমুদা আপনসহ সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রেসিডেন্ট ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান অতিথি তাহেরা এস. ওয়াহিদ আলোচক ডা. তাওহিদা রহমান ইরিন ও কনসালট্যান্ট সাইকোলজিস্ট সাদিয়া সুলতানার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

আয়োজকদের মতে, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানুষের মনের কথা মনোযোগ দিয়ে শোনা এবং হলিস্টিক ওয়েলনেসের মাধ্যমে মানসিক সুস্থতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা