× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অসুস্থ ভাইকে ভর্তি করাতে’ ডাক্তার সেজে ঢামেকে যুবক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৬:১০ পিএম

ঢামেকে এক ভুয়া চিকিৎসককে আটক করে আনসার সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢামেকে এক ভুয়া চিকিৎসককে আটক করে আনসার সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক ভুয়া চিকিৎসক আটক করেছে আনসার সদস্যরা। পরে তাকে ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

রবিবার দুপুর ২টার দিকে ঢামেকের জরুরি বিভাগের ভেতর থেকে আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান।

ঢামেকের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, হাসপাতালে জরুরি বিভাগে এক যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে সেখানে নিয়োজিত আনসার সদস্যরা তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করলে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

আটককৃত ভুয়া চিকিৎসকের নাম মো. রাকিব। তিনি বরিশাল জেলার গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। তিনি ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করে আসছিল।

আটক রাকিব বলেন, “আমার ভাই অসুস্থ ছিল, তাকে ভর্তি করার জন্যই ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। অনেক চেষ্টার পরও তাকে ভর্তি করতে না পেরে একজনের বুদ্ধিতে সোহরাওয়ার্দী হাসপাতালের ডাক্তারের পরিচয় দিই। এরপরই আনসার সদস্যরা আমাকে ধরে ফেলে।”

ঢাকা মেডক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটকের পর আনসার সদস্যরা তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে এবং তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা