× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৯৫০ জন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৫:৩৫ পিএম

মায়ের কোলে হাম আক্রান্ত শিশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মায়ের কোলে হাম আক্রান্ত শিশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় (১৬ অক্টোবর সকাল ৮টা থেকে ১৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে ৯৫০ জন রোগী শনাক্ত হয়েছেন। পাশাপাশি ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া নতুন হাম রোগী শনাক্ত হয়েছেন ৮৫ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যের বরাত দিয়ে এ চিত্র তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ২ জনের মৃত্যু হয়েছে। অপরজন মারা গেছেন সিলেট বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে সর্বমোট হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া মোট হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৭।

একই সময়ে (১৫ মার্চ থেকে অদ্যাবধি) হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন রোগী। চিকিৎসা শেষে এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন।

বিজ্ঞপ্তিতে মৃত্যুর সার্বিক পরিসংখ্যানে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে হামের উপসর্গে মোট ১ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ল্যাবরেটরিতে হাম নিশ্চিত হয়ে মোট ১০৪ জন রোগী মৃত্যুবরণ করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা