× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে ডেঙ্গুতে প্রাণ গেল কলেজ শিক্ষকের

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ০৯:০৮ এএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া কলেজ প্রভাষক মোসাদ্দেক হাসান। ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া কলেজ প্রভাষক মোসাদ্দেক হাসান। ফাইল ছবি

নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মোসাদ্দেক হাসান (২৬) নামের এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে।

নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শুক্রবার বিকেলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিন দিন ধরে তিনি ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মোসাদ্দেক হাসান নরসিংদী মডেল কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রভাষক ছিলেন। তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া এলাকার মোশাররফ মিয়ার ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় নয় মাস আগে বিয়ে করেছিলেন মোসাদ্দেক। মাসখানেক আগে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হলেও চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন। তবে তিন দিন আগে আবারও ডেঙ্গুতে আক্রান্ত হলে তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

স্বজনরা জানান, শুক্রবার দুপুরে তার জ্বর বেড়ে যায় এবং খিঁচুনি শুরু হয়। পরে চিকিৎসকেরা তাকে সুস্থ করার চেষ্টা করলেও বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। শুক্রবার রাত ১০টায় খিলপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির জানান, চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৯৬ জন। তাঁদের মধ্যে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

এদিকে, গত ১২ অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান তারতীলুল কোরআন একাডেমি নামের একটি বেসরকারি মাদ্রাসার পরিচালক হাফেজ শামসুল ইসলাম। তিনি গত ৯ অক্টোবর থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে আজহারুল ইসলাম জাহিদ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা