× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৯:০৫ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬ ১৯:০৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু এবং হামে আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। 

এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া হাম নিশ্চিত হওয়া ১২৮ জন এবং উপসর্গযুক্ত ১ হাজার ১৯৯ জন মিলিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯২০

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন। এই সময়ে খুলনা, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

একই সময়ে নতুন ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে সর্বোচ্চ ৮২৪ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনায় ২৫৪ জন, বরিশালে ২১৫ জন, রাজশাহীতে ১৭০ জন, ময়মনসিংহে ১১৪ জন, রংপুরে ৭০ জন এবং সিলেট বিভাগে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫ হাজার ৩১৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩২১ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ২০১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৭৯৪ জন ডেঙ্গু রোগী।

হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৭, নতুন শনাক্ত ১,৩২৭

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১২৮ জনের হাম নিশ্চিত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৯৯ জন। অর্থাৎ মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩২৭ জন।

গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত কোনো রোগীর মৃত্যু না হলেও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ৫ জন, যা জেলা হিসেবেও ঢাকায় সর্বোচ্চ (৫ জন)।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে হামের উপসর্গ নিয়ে মোট রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৫৭০ জন এবং ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২২ হাজার ৮৪০ জনের। এই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম নিশ্চিত হয়ে মোট মারা গেছেন ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৩ জনে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা