× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৭:১৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন রোগী।

এ নিয়ে চলতি বছর (১ জানুয়ারি ২০২৬ থেকে অদ্যাবধি) ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে এবং আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ। অদ্যাবধি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৩৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ জন, খুলনা বিভাগের ২ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।


একই সময়ে নতুন ভর্তি হওয়া ১ হাজার ৯৫৪ রোগীর মধ্যে সর্বোচ্চ ৮৩৬ ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৩০ জন, চট্টগ্রামে ৩১৮ জন, বরিশালে ১৯৬ জন, রাজশাহীতে ১৮৪ জন, ময়মনসিংহে ৯৭ জন, রংপুরে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত বিভাগওয়ারি হিসাবে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৪২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনায় ৬৫ জন, চট্টগ্রামে ২৮ জন, বরিশালে ২৬ জন, ময়মনসিংহে ২৪ জন, রাজশাহীতে ২২ জন, রংপুরে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ হাজার ২৯৬ জন রোগী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা