× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৬:১৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫২ জনের শরীরে রোগটির সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। তবে এই ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যের ভিত্তিতে বিজ্ঞপ্তিটি প্রস্তুত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজন ঢাকা বিভাগের কিশোরগঞ্জ এবং সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাসিন্দা।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০ জনে। একই সময়ে পরীক্ষাগারে হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন মোট ১০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন ১ হাজার ২৬৯ জন রোগী। একই সময়ে হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত শনাক্ত হয়েছেন ১৫২ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে হামের উপসর্গযুক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় মোট ২২ হাজার ৫৭৩ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা