প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৬:৩১ পিএম
ছবি: এআই
দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন হামে আক্রান্ত হয়ে এবং চারজন হামের মতো উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে নতুন করে ১১০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৮০ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ চারজনই ঢাকা জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২২ হাজার ২০ জনের হাম নিশ্চিত শনাক্ত হয়েছে। এছাড়া সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯৩ জনে।
এই সময়ে দেশে হামে নিশ্চিত হয়ে ১০৪ জন এবং উপসর্গে আরও ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত সাত মাসে উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন।