চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৯:৩৬ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬ ১৯:৪৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম মঙ্গলবার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে ডেঙ্গু ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ, ওষুধ ও জনবল নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার চট্টগ্রাম
জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড,
মেডিসিন ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।
নজরুল ইসলাম বলেন,
ডেঙ্গু পরিস্থিতিতে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। এ অবস্থায় রোগীদের যথাযথ চিকিৎসা
নিশ্চিতের পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে হবে।
রোগী ও স্বজনদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদও দেন তিনি।
পরিদর্শনকালে
তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের চিকিৎসার মান ও পরিবেশ
নিয়ে সন্তোষ প্রকাশ করে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত ও সেবার মান আরও উন্নত
করার ওপর জোর দেন তিনি।
তিনি হাসপাতালের
সিনিয়র কনসালটেন্ট ডা. আবুল বশর, অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা. অজয় বিশ্বাস ও
আইসিইউ পরিচালক ডা. মইনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা চিকিৎসাসেবা, রোগীদের সমস্যা,
ডেঙ্গু পরিস্থিতি ও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালি থানা আমির আমির হোসাইন, থানা সেক্রেটারি মোস্তাক আহমদ ও আন্দরকিল্লা ওয়ার্ডের নায়েবে আমির শামসুল হক সিকদারসহ স্থানীয় নেতারা।