× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৮:০৬ পিএম

এআই/প্রতীকী ছবি

এআই/প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন রোগী।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮৮ হাজার ৩৬০ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন।

একই সময়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪২৯ জন (ডিএসসিসিতে ২২৩ এবং ডিএনসিসিতে ২০৬ জন) এবং সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের জেলাগুলোতেই সর্বোচ্চ ৪০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এছাড়া খুলনা বিভাগে ৩০৬ জন, চট্টগ্রামে ২৭২ জন ও বরিশাল বিভাগে ২১৬ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৮৮ জন। এ নিয়ে চলতি বছর মোট ছাড়পত্র পেলেন ৮২ হাজার ৩৩৫ জন রোগী। বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে মোট ৫ হাজার ৭৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা