× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম-ডেঙ্গুতে ঝরল আরও ৬ প্রাণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২১:১২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সারা দেশে হাম ও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) সন্দেহজনক হামে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন চারজন। ফলে এক দিনে দুই রোগে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন। আর সন্দেহজনক হাম ও হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৩২ জন। ল্যাব পরীক্ষায় নতুন করে আরও ৮২ জনের হাম নিশ্চিত হয়েছে। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হামে মৃত্যু ১,১০০ ছাড়িয়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে দুজনের মৃত্যু হয়েছে। তবে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে এ সময়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে। নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে সিলেট ও চট্টগ্রামে একজন করে মোট দুজনের ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে হাম আক্রান্ত ৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ১ হাজার ৭৭ জন ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৩ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২১ হাজার ৬০২ জনের। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন।

ডেঙ্গুতেও ২৪৯ মৃত্যু 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুজন এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার একজন করে রয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে। একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৫৯৮ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৬৯৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮০৯ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৩ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৬ শতাংশ নারী। চলতি বছরের মোট আক্রান্তের হিসাবেও পুরুষের সংখ্যা বেশি—৬২ দশমিক ৩ শতাংশ। নারী আক্রান্ত ৩৭ দশমিক ৭ শতাংশ। তবে মৃত্যুর চিত্রে ভিন্ন প্রবণতা রয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মৃতদের মধ্যে ৫২ দশমিক ২ শতাংশ নারী এবং ৪৭ দশমিক ৮ শতাংশ পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক হিসাবে, চলতি বছর সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে—১৪ হাজার ১৬৩ জন। এরপর খুলনা বিভাগে ১৩ হাজার ৮০১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১২ হাজার ১৬৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুর হিসাবে অবশ্য শীর্ষে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। চলতি বছর এ এলাকায় ডেঙ্গুতে মারা গেছেন ৭০ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা