× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএমপিএর নতুন কমিটি, নেতৃত্বে শাকিলুর রহমান ও নাহিদ হোসাইন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২২:০২ পিএম

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ মেডিক্যাল ফিজিক্স অ্যাসোসিয়েশনের (বিএমপিএ) ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) সাবেক চিফ সায়েন্টিফিক অফিসার ও পরিচালক এবং পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. মো. শাকিলুর রহমান সভাপতি এবং বিএইসির চিফ সায়েন্টিফিক অফিসার অধ্যাপক ড. মো. নাহিদ হোসাইন সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

ঢাকায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসে (নিনমাস) বুধবার অনুষ্ঠিত বিএমপিএর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে বিএইসির চিফ সায়েন্টিফিক অফিসার ড. এ. কে. এম. মিজানুর রহমান কোষাধ্যক্ষ, ড. হুমায়রা ফেরদৌস প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল কাদির বৈজ্ঞানিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ক্লিনিক ও রেডিওথেরাপি সেন্টারে কর্মরত মেডিক্যাল ফিজিক্স সংশ্লিষ্ট পেশাজীবীরা কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

অধ্যাপক ড. মো. শাকিলুর রহমান ১৯৯৭ সাল থেকে বিএমপিএর সঙ্গে যুক্ত। মেডিক্যাল ফিজিক্স, রেডিয়েশন ডসিমেট্রি, রেডিয়েশন প্রোটেকশন ও রেডিওথেরাপির উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রেডিওথেরাপি ও মেডিকেল ফিজিক্সে তাঁর ২৫ বছরের বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে।

অন্যদিকে, অধ্যাপক ড. মো. নাহিদ হোসাইন মেডিক্যাল ফিজিক্স, রেডিওথেরাপি, রেডিয়েশন ডসিমেট্রি, কোয়ালিটি অ্যাসিউরেন্স, গবেষণা ও পেশাগত প্রশিক্ষণে অবদান রেখে চলেছেন।

নবনির্বাচিত কমিটি মেডিক্যাল ফিজিক্স শিক্ষা ও গবেষণা, পেশাগত উন্নয়ন, রেডিয়েশন নিরাপত্তা এবং ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির মানোন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা