× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ফ্রি হার্ট ক্যাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭ পিএম

বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে রাজধানীতে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ আয়োজন করেছে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল। ছবি: হাসপাতালের সৌজন্যে

বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে রাজধানীতে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ আয়োজন করেছে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল। ছবি: হাসপাতালের সৌজন্যে

বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে রাজধানীতে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ আয়োজন করেছে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল।

মহাখালী রাওয়া’র বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগী বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ নেন। ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের হৃদরোগসহ নানা শারীরিক সমস্যা সম্পর্কে পরামর্শ দেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক (ডা.) অমল কুমার চৌধুরী, সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিয়াক সার্জারি) ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মুহাম্মদ কামরুজ্জামান, মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জন (এমআইসিএস) ডা. আশরাফুল হক সিয়াম, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সানিয়া হক, ডা. এম এ হাসনাত ও ডা. সামি নজরুল ইসলাম।

এ ছাড়া কার্ডিওভাসকুলার সার্জন ডা. রোমেনা রহমান, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা. আব্দুল জাব্বার জীবন, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. সারাবান তাহুরা এবং ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. নাসরিন আক্তার তুলি ক্যাম্পে চিকিৎসা পরামর্শ দেন।

একই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিভার্সেল মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডেও স্থানীয় বাসিন্দাদের জন্য একই ধরনের ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। সেখানে শতাধিক রোগী বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ নেন। হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালট্যান্ট ডা. মো. আশরাফুল আলম সিদ্দিক রোগীদের চিকিৎসা পরামর্শ দেন।

এ বিষয়ে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, “মেডিক্যাল মেডিকেল কলেজ হাসপাতাল নিছক কোনো প্রাইভেট হাসপাতাল নয়। সামাজিক দায়বদ্ধতা আমাদের হাসপাতালের অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য। আমি আশাবাদী, ভবিষ্যতেও আমরা এ ধরনের ফ্রি ক্যাম্পের আয়োজন করব”।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শের জন্য ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা