সকালে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘আপনার হৃদস্পন্দন সচল রাখুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজন ও দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে বিশ্ব হার্ট দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি কার্ডিয়াক কনসালটেশন’ কার্যক্রম পরিচালিত হয়।
এতে রোগীদের স্বজন, দর্শনার্থীসহ সাধারণ মানুষ হৃদযন্ত্রের সার্বিক অবস্থা পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ পান।
সকালে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গ্রিন রোড ও মিরপুর রোড প্রদক্ষিণ করে হাসপাতালে এসে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ।
এতে বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিক্যাল ডিরেক্টর, ঊর্ধ্বতন কর্মকর্তা, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
পরে হাসপাতাল প্রাঙ্গণে হৃদরোগ ও এর প্রতিকার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. মোহাসিন উদ্দিন। সেমিনারে দেশের খ্যাতনামা কার্ডিওলজিস্টরা অংশ নেন।
চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ডা. আবদুজ জাহের। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মাহবুবুর রহমান।