× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম উপসর্গে ৩ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৩ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬ জনের শরীরে রোগটি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এ ছাড়া নতুন করে আরও ১ হাজার ২১৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন। জেলা হিসাবে চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেটে একজন করে মারা গেছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২১ হাজার ৩০৮ জন। আর এ সময়ে উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জন। এ ছাড়া এ পর্যন্ত হামে নিশ্চিতভাবে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা