প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৩ পিএম
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। গ্রাফিক্স: ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”।
মহাখালী রাওয়া’র বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ক্যাম্প চলবে।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ প্রদান করবেন দেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন, কিডনীরোগ বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনরোগ বিশেষজ্ঞ।
একইদিনে ব্রাহ্মণবাড়িয়ার জেলরোডে অবস্থিত ইউনিভার্সেল মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডে স্থানীয়দের জন্য অনুরূপ ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
ক্যাম্প এ আসা রোগীদের এনজিওগ্রামের সিডি (যদি থাকে) নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
রোগীরা ফ্রি সিরিয়াল নেওয়ার জন্য যোগাযোগ করতে পারবেন নিম্নোক্ত নম্বরে:
ঢাকা- ১০৬৬৭, ০১৮৪১৪৮০০০০, ব্রাহ্মণবাড়িয়া- ০১৭০৫৬৬৬৯৯৯, ০২৩৩৪৪২৭৮০৮
উল্লেখ্য, ক্যাম্পে আগত সাধারণ রোগীরা হাসপাতালের সব ধরনের পরীক্ষায় পাবেন ২৫% বিশেষ ছাড় এবং ইউনিভার্সেল হার্ট ক্লাবের মেম্বাররা পাবেন ৩০% ছাড় (শর্ত সাপেক্ষে)।