× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৯ পিএম

হাসপাতালে ভর্তি অসুস্থ শিশুর জ্বর মাপা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাসপাতালে ভর্তি অসুস্থ শিশুর জ্বর মাপা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে রবিবার এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (১৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ১ হাজার ১৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮৮ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৮ জন সন্দেহজনক হাম রোগীসহ চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জনে। একই সময়ে হাম উপসর্গে মারা গেছে ৯৫৬ জন।


এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৫৬২ জনের। নিশ্চিত হামে প্রাণ গেছে ১০১ শিশুর।

গত ২৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৩৩ জনসহ, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ রোগী। 

এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৮৩০ জনসহ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা