প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১২ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৩ পিএম
ডেঙ্গু শনাক্তে ব্লাড স্যাম্পল নেওয়া হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনসহ চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। এর মধ্যে জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগে একজন করে এবং খুলনা বিভাগে দুজন মারা গেছে। তবে এদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় কেউ মারা যায়নি।
এ ছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ১৬৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ৫০ হাজার ৯৪১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।