প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১১ পিএম
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে রোগটিতে নিশ্চিত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
একই সময়ে নতুন করে ৫৫ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত হওয়া ছাড়াও ১ হাজার ১৭৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনই ঢাকা ও সিলেট বিভাগের (প্রতি বিভাগে ৪ জন করে)। জেলা হিসেবে সর্বোচ্চ ৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা জেলায়।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১২৪ জনে এবং সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জন।
এ সময়ে রোগটিতে নিশ্চিতভাবে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৫২ হাজার ১১৭ জন সন্দেহজনক রোগীর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।