× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হৃদযন্ত্র থেকে মস্তিষ্ক: স্ট্রোক ও সিভিডির ঝুঁকি কমাতে এবং পুনর্বাসনে ফিজিওথেরাপির ভূমিকা

সালাউদ্দিন মুন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৩ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৪ পিএম

ফিজিওথেরাপিস্ট রোগীকে শুধু বেঁচে থাকতে সাহায্য করেন না, বরং তাকে আত্মমর্যাদার সাথে স্বাধীনভাবে

ফিজিওথেরাপিস্ট রোগীকে শুধু বেঁচে থাকতে সাহায্য করেন না, বরং তাকে আত্মমর্যাদার সাথে স্বাধীনভাবে "জীবন যাপন" করার সামর্থ্য ফিরিয়ে দেন। ছবি : সংগৃহীত

আজ ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। আমরা মেডিকেল প্রফেশনালরা বুঝতে পারলেও সাধারণ মানুষ এই প্রতিপাদ্য বিষয়টি না বুঝাটাই স্বাভাবিক- নিচে আলোচনা করার চেষ্টা করছি:-

#কেন World PT Day 2026-এ এই প্রতিপাদ্য বিষয়টি নেওয়া হয়েছে সাধারণ মানুষের প্রশ্ন থাকাটাই স্বাভাবিক ??

#কেন CVD-এর সঙ্গে Stroke-এর সম্পর্ক সাধারণ মানুষ তথা কিছু মেডিকেল প্রফেশনালদের প্রশ্ন থেকে যায় বলেই রুগীরা সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা সেবা থেকে প্রতিটা সেক্টরে এখনও বঞ্চিত??

#এখানে Physiotherapy-এর ভূমিকা নিয়ে সাধারণ মানুষ তথা কিছু মেডিকেল প্রফেশনালদের প্রশ্ন থেকে যায় বলেই রুগীরা সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা সেবা থেকে প্রতিটা সেক্টরের বঞ্চিত?

#এখানে Physiotherapist-এর ভূমিকা কী সাধারণ মানুষ তথা কিছু মেডিকেল প্রফেশনালদের প্রশ্ন থেকে যায় বলেই রুগীরা সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা সেবা থেকে প্রতিটা সেক্টরের বঞ্চিত??

#এবার আলোচনায় আসা যাক:-

#৮ সেপ্টেম্বর — World Physiotherapy Day 2026

এবারের World PT Day-এর মূল বিষয় হলো—

Cardiovascular disease and stroke-এর প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং পুনর্বাসনে Physiotherapy ও Physical Activity-এর ভূমিকা।

এই থিমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ Cardiovascular Disease (CVD) এবং Stroke আলাদা clinical condition হলেও তাদের ঝুঁকির কারণ ও রোগের প্রক্রিয়ার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।

যেমন: Heart → Blood Vessels → Brain

হৃদপিণ্ড রক্ত পাম্প করে, রক্তনালী সেই রক্ত মস্তিষ্কসহ পুরো শরীরে পৌঁছে দেয়। তাই হৃদপিণ্ড ও রক্তনালীর স্বাস্থ্য খারাপ হলে মস্তিষ্কের রক্ত সরবরাহও ক্ষতিগ্রস্ত হতে পারে।

#CVD এবং Stroke-এর সম্পর্ক কোথায়?

Stroke মূলত একটি Cerebrovascular Disease, অর্থাৎ মস্তিষ্কের রক্তনালীর রোগ।

অন্যদিকে Cardiovascular Disease বলতে হৃদপিণ্ড ও রক্তনালীর বিভিন্ন রোগকে বোঝায়।

দুটিকে একই রোগ বলা ঠিক নয়।

এখানে আপনাদের বুঝতে হবে তাদের অনেক Risk Factor সেইম:-

#উচ্চ রক্তচাপ

#ডায়াবেটিস

#উচ্চ কোলেস্টেরল

#ধূমপান

#স্থূলতা

#শারীরিক নিষ্ক্রিয়তা

#অ্যাথেরোস্ক্লেরোসিস

#অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন ও

#অন্যান্য হৃদরোগ

তাই একজন ব্যক্তির cardiovascular health খারাপ হলে তার stroke risk-ও বৃদ্ধি পেতে পারে।

#কীভাবে CVD থেকে Stroke-এর ঝুঁকি বাড়তে পারে?  কমন কয়েকটা হেডলাইন নিচে আলোচনা করা যাক:-

১️.উচ্চ রক্তচাপ:-

দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ রক্তনালীর দেয়ালের ক্ষতি করতে পারে।

Hypertension → Blood Vessel Damage → Stroke Risk ↑

অতিরিক্ত রক্তচাপের কারণে রক্তনালী ফেটে Hemorrhagic Stroke-ও হতে পারে।

২️.অ্যাথেরোস্ক্লেরোসিস:-

রক্তনালীর দেয়ালে প্লাক জমে রক্তনালী সরু হতে পারে।

Atherosclerosis → Artery Narrowing → Reduced Blood Flow

আবার প্লাক ফেটে রক্ত জমাট তৈরি হলে—

Plaque Rupture → Blood Clot → Brain Artery Blockage → Ischemic Stroke

৩️.অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন:-

হৃদস্পন্দনে এই অনিয়মে ব্লাড ক্লড তৈরি হতে পারে।

AF → Blood Clot → Embolus → Brain → Ischemic Stroke

এ কারণে Atrial Fibrillation এবং Stroke-এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

#World PT Day-তে Physiotherapy কেন প্রয়োজন কেন দরকার আলোচনা করা যাক:-

আমরা অনেকই মনে করি Physiotherapy শুধু Stroke হওয়ার পরে rehabilitation-এর জন্য জিনিসটা তেমন নয়।

#Physiotherapy-এর ভূমিকা তিনটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আলোচনা করা যাক:-

১.Prevention — প্রতিরোধ:-

নিয়মিত শারীরিক পরিশ্রম (Physical Activity) ও ব্যায়াম (Exercise) করতে হবে বিশেষ করে :-

#কার্ডিওভাস্কুলার ফিটনেস: হৃদযন্ত্র ও রক্তসংবহনতন্ত্রের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে।

#রক্তচাপ নিয়ন্ত্রণ: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সরাসরি সহায়তা করে।

#ওজন নিয়ন্ত্রণ: শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে আদর্শ ওজন বজায় রাখতে সাহায্য করে।

#শারীরিক নিষ্ক্রিয়তা হ্রাস: অলস বা কায়িক পরিশ্রমহীন জীবনযাপনের প্রবণতা কমায়।

#ফাংশনাল ক্যাপাসিটি: দৈনন্দিন কাজকর্ম সহজে করার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে।

#কার্ডিওভাস্কুলার ঝুঁকি হ্রাস: হৃদরোগ ও সংশ্লিষ্ট অন্যান্য জটিলতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করে।

Physical Inactivity ↓

Physical Activity ↑

Cardiovascular Health ↑

Stroke Risk ↓

২. Management — রোগ ব্যবস্থাপনা:-

যাদের Cardiovascular Disease রয়েছে, তাদের ক্ষেত্রে উপযুক্ত ও নিরাপদ exercise programme রোগীর—

#এক্সারসাইজ ক্যাপাসিটি (Exercise Capacity): নিয়মিত নিয়ন্ত্রিত অনুশীলনের মাধ্যমে হৃদযন্ত্র ও রক্তসংবহনতন্ত্র ব্যায়ামের সময় পেশিতে অক্সিজেন সরবরাহ করতে আরও দক্ষ হয়ে ওঠে। ফলে শরীর ধীরে ধীরে বেশি পরিশ্রম সহ্য করতে শেখে।

#ফাংশনাল ক্যাপাসিটি (Functional Capacity): কার্ডিয়াক রোগীদের মূল লক্ষ্য থাকে স্বাবলম্বী হওয়া। এটি উন্নত হলে রোগী হাঁপিয়ে না উঠে দৈনন্দিন কাজ—যেমন সিঁড়ি ভাঙা, কেনাকাটা করা বা ঘরের কাজ সহজে করতে পারেন।

#মোবিলিটি (Mobility): হৃদরোগের পর অনেকেই ভয়ে বা শারীরিক দুর্বলতায় চলাফেরা কমিয়ে দেন। নিরাপদ ব্যায়াম জয়েন্ট ও পেশির নমনীয়তা বাড়িয়ে হাঁটাচলা ও গতিশীলতা স্বাভাবিক রাখে।

#স্ট্রেন্থ (Strength): হালকা রেজিস্ট্যান্স বা স্ট্রেন্থ ট্রেনিং পেশির ভর ও শক্তি বাড়ায়। এতে শরীরের মূল জয়েন্টগুলোর ওপর চাপ কমে এবং দৈনন্দিন ভার বহনের কাজ সহজ হয়।

#এন্ডুরেন্স (Endurance): অ্যারোবিক ব্যায়াম (যেমন: নিয়ন্ত্রিত গতিতে হাঁটা) ফুসফুস ও হার্টের স্ট্যামিনা বাড়ায়, যা দ্রুত ক্লান্ত হয়ে পড়ার প্রবণতা দূর করে।

#কোয়ালিটি অফ লাইফ (Quality of Life): শারীরিক সক্ষমতা ফেরার সাথে সাথে রোগীর মানসিক আত্মবিশ্বাস ফিরে আসে। হার্ট অ্যাটাক বা অস্ত্রোপচার-পরবর্তী উদ্বেগ ও বিষণ্ণতা কমে জীবনযাত্রার মান উন্নত হয়।

#কেন ‘ইন্ডিভিজুয়ালাইজড এক্সারসাইজ প্রিসক্রিপশন’ অপরিহার্য?

লেখক : সালাউদ্দিন মুন (সিনিয়র স্পোর্টস ফিজিওথেরাপিস্ট)। ছবি : সংগৃহীত

​হৃদরোগীদের ক্ষেত্রে "One size fits all" বা সবার জন্য একই নিয়ম—এই ধারণাটি চরম ঝুঁকিপূর্ণ।

প্রতিজন রোগীর হার্টের ক্ষতি, পাম্পিং ক্ষমতা (Ejection Fraction), রক্তচাপের অবস্থা এবং সহগামী অন্যান্য রোগ (যেমন ডায়াবেটিস বা কিডনির সমস্যা) ভিন্ন হয়।

তাই একজন বিশেষজ্ঞ কার্ডিও-রেসক্রেটারি  ফিজিওথেরাপিস্ট FITT নীতি অনুসরণ করে ব্যক্তিকেন্দ্রিক প্রিসক্রিপশন তৈরি করেন:-

#Frequency (ঘনত্ব): সপ্তাহে কত দিন ব্যায়াম করবেন।

#Intensity (তীব্রতা): হার্ট রেট বা পরিশ্রমের মাত্রা কতটা রাখা নিরাপদ হবে।

#​Time (সময়): কতক্ষণ ধরে ব্যায়াম চলবে (যেমন: শুরুতেই ১৫-২০ মিনিট, পরে ধীরে ধীরে বাড়ানো)।

​Type (ধরন): হাঁটা, সাইক্লিং নাকি হালকা স্ট্রেন্থ ট্রেনিং—কোনটি রোগীর জন্য নিরাপদ।

সংক্ষেপে: একটি সঠিক ও ব্যক্তিকেন্দ্রিক ব্যায়ামের নির্দেশিকা হৃদরোগীর জন্য ওষুধের মতোই কাজ করে। এটি একদিকে যেমন পুনরায় হার্ট অ্যাটাক বা জটিলতার ঝুঁকি কমায়, অন্যদিকে রোগীকে স্বাভাবিক ও সক্রিয় জীবনে ফিরিয়ে আনে।

 ৩. Rehabilitation — পুনর্বাসন:-

স্ট্রোক পুনর্বাসনে ফিজিওথেরাপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারন ​স্ট্রোকের পর মস্তিষ্কের একটি অংশ সাময়িকভাবে বা স্থায়ীভাবে কাজ করা বন্ধ করে দেয়। ফিজিওথেরাপি নিউরোপ্লাস্টিসিটি (Neuroplasticity)—অর্থাৎ মস্তিষ্কের নতুন করে শেখার ও সংযোগ তৈরির বিশেষ ক্ষমতাকে উদ্দীপিত করে। ​পুনর্বাসনের মূল লক্ষ্য শুধু পেশি শক্ত করা নয়, বরং রোগী যাতে একা একা বাথরুম ব্যবহার করতে পারেন, খাবার খেতে পারেন কিংবা হাঁটতে পারেন—অর্থাৎ ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স বা আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারেন। ব্যালেন্স ও সমন্বয় ঠিক না হলে পড়ে গিয়ে নতুন করে আঘাত পাওয়ার ঝুঁকি থাকে, যা ফিজিওথেরাপির মাধ্যমে রোধ করা সম্ভব হয়।

এর মূল উদ্দেশ্য হলো:-

​#মোটর রিকভারি (Motor Recovery): মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত অংশের নিয়ন্ত্রিত নড়াচড়ার ক্ষমতা ফিরিয়ে আনা।

#পেশির শক্তি (Strength): দুর্বল হয়ে যাওয়া পেশিগুলোকে শক্তিশালী করা।

# ভারসাম্য (Balance): শরীরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা তৈরি করা।

# হাঁটার সক্ষমতা (Walking): আবার স্বাভাবিকভাবে হাঁটার দক্ষতা ফিরিয়ে আনা।

#উপরের অঙ্গের কার্যক্ষমতা (Upper Limb Function): হাত ও আঙুলের সূক্ষ্ম কাজকর্ম করার শক্তি ও দক্ষতা বৃদ্ধি।

#পোশ্চারাল কন্ট্রোল (Postural Control): সঠিকভাবে বসা ও সোজা হয়ে দাঁড়িয়ে থাকার নিয়ন্ত্রণ তৈরি করা।

​#সমন্বয় (Coordination): শরীরের বিভিন্ন অঙ্গের নড়াচড়ার মধ্যে সমন্বয় সাধন করা।

#শারীরিক সহনশীলতা (Exercise Tolerance): ক্লান্তি ছাড়া দীর্ঘক্ষণ পরিশ্রম করার সক্ষমতা বাড়ানো।

#কার্যকরী স্বাধীনতা (Functional Independence): দৈনন্দিন কাজের জন্য অন্যের ওপর নির্ভরতা কমিয়ে আনা।

#জীবনযাত্রার মান (Quality of Life): মানসিক ও শারীরিকভাবে একটি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসা। ​অর্থাৎ—রোগীকে আবার যতটা সম্ভব স্বাধীন ও কার্যক্ষম জীবনে ফিরিয়ে আনাই পুনর্বাসনের মূল উদ্দেশ্য।

#Move More, Sit Less” (বেশি নড়াচড়া করুন, কম বসে থাকুন) — কেন গুরুত্বপূর্ণ?

আধুনিক জীবনযাত্রায় দীর্ঘসময় বসে থাকা এবং কায়িক পরিশ্রমের অভাব হৃদযন্ত্র ও রক্তসংবহনতন্ত্রের (Cardiovascular Health) জন্য এক মারাত্মক ঝুঁকি।

​তাই প্রতিদিনের জীবনে:-

​#হাঁটুন: সুযোগ পেলেই হেঁটে চলাচল করুন।

#বিরতি নিন: দীর্ঘসময় একটানা বসে না থেকে মাঝে মাঝে উঠে দাঁড়ান ও নড়াচড়া করুন।

#সিঁড়ি ব্যবহার করুন: লিফটের পরিবর্তে সম্ভব হলে সিঁড়ি ব্যবহার করার অভ্যাস গড়ুন।

#সক্রিয় থাকুন: নিয়মিত শারীরিক পরিশ্রম (Physical Activity) করুন।

​#ব্যায়াম করুন: নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী প্রতিদিনের ব্যায়ামের রুটিন মেনে চলুন।

​মনে রাখবেন: শরীরকে সচল রাখতে প্রতিটি ছোট ছোট নড়াচড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

#একটা বিষয় আমাদের সবার না জানলেই নয়:-

Stroke- এর লক্ষণ গুলো যেনে নেওয়া যাক:-

স্ট্রোকের ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

FAST:-

F — Face: মুখের এক পাশ বেঁকে যাওয়া

A — Arm: একটি হাত দুর্বল/অবশ হয়ে যাওয়া

S — Speech: কথা জড়িয়ে যাওয়া

T — Time: দ্রুত জরুরি চিকিৎসা নেওয়া

এছাড়াও হঠাৎ—

#দৃষ্টির সমস্যা

#ভারসাম্য হারানো

#হাঁটতে সমস্যা

#শরীরের এক পাশ অবশ হওয়া

#তীব্র মাথাব্যথা

হতে পারে।

লক্ষণ দেখা দিলে অপেক্ষা না করে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।

#Physiotherapist কেন গুরুত্বপূর্ণ?

একজন ফিজিওথেরাপিস্টকে কেবল নির্দিষ্ট কিছু ব্যায়াম করানোর নির্দেশক ভাবলে ভুল হবে। তিনি চিকিৎসা বিজ্ঞানের একজন রিহ্যাবিলিটেশন প্রাকটিশনার বিশেষজ্ঞ। তিনি রোগ প্রতিরোধ করা থেকে শুরু করে জটিল শারীরিক অবস্থার পর পুরোপুরি সুস্থ জীবনে ফিরিয়ে আনা পর্যন্ত—রোগীর সুস্থতার সম্পূর্ণ প্রক্রিয়ায় তিনি একজন মূল নির্দেশক হিসেবে কাজ করেন এবং ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করে রুগীকে সাভাবিক মুভমেন্টে ফিরিয়ে আনেন।

একজন ফিজিওথেরাপিস্ট রোগীর স্বাস্থ্যযাত্রার প্রতিটি ধাপে যেভাবে ভূমিকা রাখেন:-

#​ঝুঁকি মূল্যায়ন ও হ্রাস (Risk): রোগী ব্যায়াম বা নড়াচড়া করার সময় আঘাত পাওয়ার, রক্তচাপ অতিরিক্ত বেড়ে যাওয়ার বা পড়ে যাওয়ার কোনো ঝুঁকি রয়েছে কি না, তা ফিজিওথেরাপিস্ট শুরুতেই বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করেন।

#​শারীরিক সক্রিয়তা বৃদ্ধি (Physical Activity): রোগীকে অলস বা নিশ্চল জীবনধারা থেকে বের করে এনে নিরাপদে প্রতিদিনের চলাফেরায় কীভাবে যুক্ত করা যায়, তার সঠিক গাইডলাইন দেন।

#​ব্যায়াম সক্ষমতা উন্নয়ন (Exercise Capacity): ধাপে ধাপে সেশনের মাধ্যমে হার্ট, ফুসফুস এবং পেশির সহনশীলতা বৃদ্ধি করেন, যাতে রোগী সহজে ক্লান্ত না হয়ে দীর্ঘ সময় কাজ করতে পারেন।

#​কার্যক্ষমতা পুনরুদ্ধার (Function): দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় কাজগুলো (যেমন: একা বসা, দাঁড়ানো, সিঁড়ি ভাঙা বা বস্তু আঁকড়ে ধরা) পুনরায় সহজে করার শারীরিক সক্ষমতা তৈরি করেন।

#​সম্পূর্ণ পুনর্বাসন (Rehabilitation): জটিল রোগের ধাক্কা সামলে রোগীকে শারীরিকভাবে সচল ও মানসিকভাবে আত্মবিশ্বাসী করে সম্পূর্ণ স্বাধীন জীবনে ফিরিয়ে আনেন।

#স্ট্রোক পুনর্বাসনে ফিজিওথেরাপিস্টের অবদান বলে শেষ করা যাবে না:-

​স্ট্রোকের পর রোগীর জীবনে ফিজিওথেরাপিস্টের ভূমিকা সবচেয়ে পরিবর্তনকারী বা জীবন রক্ষাকারী হিসেবে কাজ করে। স্ট্রোক কেবল পেশিকে দুর্বল করে না, বরং মস্তিষ্কের সাথে পেশির যোগাযোগের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

১. নিউরোপ্লাস্টিসিটি (Neuroplasticity) সক্রিয় করা:

ফিজিওথেরাপিস্ট নির্দিষ্ট কিছু থেরাপিউটিক অনুশীলনের মাধ্যমে মস্তিষ্কের ক্ষতের চারপাশের ভালো অংশগুলোকে নতুন করে কাজ শেখাতে সাহায্য করেন। একে চিকিৎসাবিজ্ঞানে নিউরোপ্লাস্টিসিটি বলে, যার মাধ্যমে মস্তিষ্ক বিকল্প উপায়ে অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করতে শেখে।

২. গতিশীলতা ও ভারসাম্য (Mobility & Balance):

স্ট্রোক-পরবর্তী পক্ষাঘাতগ্রস্ত বা দুর্বল পাশের হাত-পা সচল করা, শরীরের কেন্দ্রবিন্দু (core) শক্ত করা এবং পড়ে যাওয়া রোধে ভারসাম্য তৈরির বিশেষ প্রশিক্ষণ দেন।

​৩. পেশির টোন ও শক্তি নিয়ন্ত্রণ (Strength & Spasticity):

স্ট্রোকের পর পেশি হয় অতিরিক্ত শক্ত (spastic) হয়ে অবশ লাগে, নয়তো একেবারেই ঢিলে হয়ে পড়ে। ফিজিওথেরাপিস্ট বৈজ্ঞানিক ম্যানুয়াল থেরাপি ও ব্যায়ামের মাধ্যমে পেশির নমনীয়তা ও শক্তির সামঞ্জস্য আনেন।

​৪. কার্যকরী স্বাধীনতা (Functional Independence):

রোগী যেন অন্যের সাহায্য ছাড়া নিজে বাথরুমে যেতে পারেন, খাবার খেতে পারেন কিংবা হাঁটতে পারেন—অর্থাৎ Functional Independence বা আত্মনির্ভরশীলতা ফিরে পান, সেটিই একজন ফিজিওথেরাপিস্টের মূল লক্ষ্য।

ফিজিওথেরাপিস্ট রোগীকে শুধু বেঁচে থাকতে সাহায্য করেন না, বরং তাকে আত্মমর্যাদার সাথে স্বাধীনভাবে "জীবন যাপন" করার সামর্থ্য ফিরিয়ে দেন।

আরকে/প্রবা

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা