× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামের উপসর্গে আরও ৩ জনের প্রাণহানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩০ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৫৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো হাম সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর সকাল আটটা থেকে ৬ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত সারা দেশে ১ হাজার ৪৩ জন সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে। এর মধ্যে ৫৫ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও তিনজন হামের উপসর্গে নিয়ে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে একজন করে রয়েছেন। জেলা হিসেবে কুমিল্লা, মৌলভীবাজার ও খুলনায় ১ জন করে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৬৯৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে সন্দেহজনক উপসর্গে মারা গেছেন আরও ৮৯৪ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনে।

হাসপাতালে ভর্তির পরিসংখ্যানে দেখা গেছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা