× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুতে আরও ৫ জনের প্রাণহানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৩ পিএম

সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মরত এক নার্স। ছবি: বিবিসি বাংলা

সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মরত এক নার্স। ছবি: বিবিসি বাংলা

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা একশ ছাড়িয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে বুধবার এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনসহ চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭। চলতি মাসের প্রথম দুই দিনেই ডেঙ্গুতে প্রাণ গেছে ১০ জনের। ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১১০ জন।

মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।

গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, ৩৬ জন।


এ ছাড়া খুলনা ১৮, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৫, ময়মনসিংহ ১২, বরিশাল ১০, রাজশাহী ৪, চট্টগ্রাম ৭, ঢাকা বিভাগে ৩ (সিটি করপোরেশনের বাইরে), রংপুর ১ এবং সিলেট বিভাগে ১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে ১৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নতুন ১ হাজার ১১০ রোগীসহ এ বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৩৮ হাজার ২৮০ জন।

এ বছর সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে আগস্ট মাসে, ২০ হাজার ৫৩৬ জন।

এ দিকে ২৪ ঘণ্টা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ১ হাজার ৪৮ জনসহ চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৪৩৩ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা