× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৯৭

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৯:০১ পিএম

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের ডেঙ্গু ওয়ার্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের ডেঙ্গু ওয়ার্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনসহ চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭।

মারা যাওয়া চারজনের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে একেজনের বয়স ৫১ থেকে ৫৫, দুইজনের বয়স ৬১ থেকে ৬৫ এবং একজনের ৭১ থেকে ৭৫ বছর।

গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, ৩৪ জন।


এ ছাড়া খুলনা ১৮, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১২, ময়মনসিংহ ৯, বরিশাল ৯, রাজশাহী ৪, চট্টগ্রাম ৩, ঢাকা বিভাগে ৩ (সিটি করপোরেশনের বাইরে), রংপুর ১ এবং সিলেট বিভাগে ১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে ২৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নতুন ১ হাজার ১৬৩ রোগীসহ এ বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৩৫ হাজার ৮৪৬ জন।

২৪ ঘণ্টা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ১ হাজার ১৭ জনসহ চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ২০৫ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা