× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু ও হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৬:৪৬ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের লোগো। ফাইল ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের লোগো। ফাইল ছবি

দেশে ডেঙ্গু ও হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে ২ জন এবং হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর প্রাণহানি ঘটেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এসব তথ্য জানানো হয়।

ডেঙ্গু পরিস্থিতি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৯৬ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৯০ জনের মৃত্যু হলো। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ২ হাজার ১০১ জন রোগী চিকিৎসাধীন। বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৮৬ জনে।

হাম পরিস্থিতি 

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪৩ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩ শিশুর। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মোট ৮৬৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন। গত সাড়ে ৫ মাসে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জন, যার মধ্যে ১৮ হাজার ৮৫৩ জনের শরীরে নিশ্চিতভাবে ভাইরাসটি শনাক্ত হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা