× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, ডেঙ্গুতে ভর্তি ৩৪২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৯:০৮ পিএম

প্রতীকী ছবি? এআই

প্রতীকী ছবি? এআই

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৪২ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শুক্রবার পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাম পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (২৭ আগস্ট সকাল ৮টা থেকে ২৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) ৭০টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১০০। এই সময়ে ১ হাজার ৩৬টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৬৮টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৭৯২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৯৬। 

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

ডেঙ্গু পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ৩৪২ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩৫ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৯৩, বরিশালে ৬৩, ময়মনসিংহে ২৮ রংপুরে ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এদিন খুলনা, রাজশাহী ও সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ ভর্তি হননি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৫৯০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ হাজার ৪৪২ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা