প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ২০:২৩ পিএম
এআই/প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া এই তিনজনের সবাই নারী। একই সময়ে ডেঙ্গু নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯০৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন তিনজনসহ চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৮৮ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯০৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৩ জনের সবাই নারী। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩০ হাজার ৮৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২ হাজার ৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।