× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৭:৪৮ পিএম

প্রতীকী ছবি/এআই

প্রতীকী ছবি/এআই

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন। এছাড়া নতুন করে ৯৯৪ জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮৫ জনের মৃত্যু হলো।

গত এক দিনে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৩৮১ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে ২১৫ জন, বরিশাল বিভাগে ১১৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৯২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাম সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ আগস্ট সকাল ৮টা থেকে ২৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১ হাজার ১৪৯ জন হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। ল্যাবরেটরিতে পরীক্ষার পর এর মধ্যে ৮৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও ৫ জন ‘সন্দেহজনক’ হাম রোগী মারা গেছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৪৮৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত ৯৯ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৯ জনে। হামের ক্ষেত্রেও ঢাকা বিভাগ ও ঢাকা জেলায় মৃত্যু ও আক্রান্তের হার সবচেয়ে বেশি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা