× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গু আক্রান্ত ৩৬৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৭:২৫ পিএম

প্রতীকী ছবি/এআই

প্রতীকী ছবি/এআই

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬৬ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শুক্রবার পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাম পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (২০ আগস্ট সকাল ৮টা থেকে ২১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ৮৭৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের। ২৪ ঘণ্টায় মৃত তিন শিশু ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের বাসিন্দা।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ২০৮ জনের। এই সময়ের মধ্যে হামের উপসর্গ ও নিশ্চিত আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯২৮ জনের। এর মধ্যে ৮২৯ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামে এবং ৯৯ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন।

ডেঙ্গু পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ৩৬৬ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩৬ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৯৭, খুলনায় ৭৫ এবং ময়মনসিংহে ৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা অন্যান্য বিভাগের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ৩৯৯ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা