× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৭:২৬ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৬ ১৭:৪২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪ জন। এই সময়ে তিনজনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার হাম পরিস্থিতির এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ১৯ আগস্ট সকাল ৮টা থেকে ২০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ৬৮ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১৪৪ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই সন্দেহভাজন হামের রোগী ছিলেন। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (ঢাকা জেলায়)। 

এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৬ জনে। তবে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭১৫ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা