অসুস্থ শিশুদের নিয়ে হাসপাতালে অপেক্ষমান স্বজনরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা যায়নি কোনো শিশু।
একই সময়ে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৯৩১ জন। নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ৮৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৭৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন ঢাকার এবং ১ জন সিলেট এবং ১ জন বরিশালের বাসিন্দা।
এ নিয়ে গত ১৫৭ দিনে (৫ মাস ৪ দিন) হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯২২ শিশু মারা গেছে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮২৩ শিশুর। নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত ১ লাখ ৪৫ হাজার ৭১১ জন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টা ভর্তি হওয়া ৭৮৭ জনসহ এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৭ হাজার ৭৬ জন।
নতুন সুস্থ হওয়া ৯২৫ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ ছেড়েছে ১ লাখ ২২ হাজার ৮০৫ জন।