প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৭:২৬ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৬ ১৮:৪৭ পিএম
রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল ডেঙ্গু ওয়ার্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনসহ চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪।
মারা যাওয়া তিনজনই পুরুষ। তাদের মধ্যে একজন শিশু রয়েছে। বাকি দুইজনের বয়স ২১ থেকে ৩০ বছর।
গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে এবং খুলনা বিভাগে, ১৩৫ জন করে।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৬, বরিশাল ৯৮, চট্টগ্রাম ৯৪, ঢাকা (সিটি করপোরেশনের বাইরে) ৫১, ময়মনসিংহ ৬১, ময়মনসিংহ ৬১, রাজশাহী ৪৬, রংপুরে ২৪ জন এবং সিলেটে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নতুন ৭৫৩ রোগীসহ এ বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২৬ হাজার ৬০১ জন।
২৪ ঘণ্টা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ৭২৩ জনসহ চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৭৪৭ জন।