প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৭:২২ পিএম
প্রতীকী ছবি/এআই
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে সোমবার পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিটি খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৭১ জনের মৃত্যু হলো।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৮৭০ জনের মধ্যে সর্বোচ্চ ৪০৪ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ১৫৩ জন, বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন এবং রংপুর বিভাগে ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৮৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩ হাজার ২৪ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৫৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ১ হাজার ১৯৮ জন রোগী ভর্তি আছেন।