রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল ডেঙ্গু ওয়ার্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনসহ চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭।
মারা যাওয়া দুজনের মধ্যে একজন নারী, অপরজন পুরুষ। তাদের বয়স ৩৬ থেকে ৫৫ বছর।
গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।
পর্যায়ক্রমে খুলনা ১৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৮, বরিশাল ৮, ময়মনসিংহ ৬, চট্টগ্রাম ৫, রাজশাহী ৩, ঢাকা ১, রংপুর ১ এবং সিলেটে ১ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৭, খুলনা ১২৩, বরিশাল ১০৭, চট্টগ্রাম ৮৯, ঢাকা (সিটি করপোরেশনের বাইরে) ৬৬, ময়মনসিংহ ২৭ এবং রংপুরে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নতুন ৭৩০ রোগীসহ এ বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২৩ হাজার ১৭৩ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৮৯৪ জন।
এদিকে গত ২৪ ঘণ্টা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ৬৯৭ জনসহ এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২১ হাজার ৪৬০ জন।