× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম: এক দিনে ১০১৭ জন শনাক্ত, ৩ মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৬:৪১ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ১৬:৪৮ পিএম

প্রতীকী ছবি। এআই

প্রতীকী ছবি। এআই

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ৩ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত বুলেটিনে শুক্রবার এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১ হাজার ১৭ জন সন্দেহজনক রোগীর মধ্যে ল্যাব পরীক্ষায় ২০১ জনের দেহে হাম নিশ্চিত হওয়া গেছে। মৃত ৩ জনের মধ্যে সিলেট বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন। জেলা হিসেবে মৃতরা সিলেট, হবিগঞ্জ ও ময়মনসিংহ জেলার বাসিন্দা।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৫৫ জনে। 

এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী ১৬ হাজার ৯৪১ জন। এ পর্যন্ত মোট ৯৬ জন নিশ্চিত হাম রোগী মৃত্যুবরণ করেছেন এবং সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৭ জনে। তবে সুস্থতার হারও সন্তোষজনক; এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১২ হাজার ৫২৫ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা