× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামে আরও ৫ জনের মৃত্যু, ডেঙ্গু আক্রান্ত ১৯৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৬:০৭ পিএম

রোগীর স্বজনদের ওষুধ বুঝিয়ে দিচ্ছেন নার্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রোগীর স্বজনদের ওষুধ বুঝিয়ে দিচ্ছেন নার্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে মারা গেছেন আরও ৫ জন। নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৯৫৯ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই তথ্য জানানো হয়।

এ নিয়ে গত ১৪৩ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৫৪ শিশু মারা গেছে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৫৮ শিশুর। নিশ্চিত হামে মারা গেছে ৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ ছেড়েছে ১ লাখ ১১ হাজার ৫ জন।       

ডেঙ্গু

অপরদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে মশা বাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৫ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ৫৯ জন। তাদের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে ২৬ এবং সর্বনিম্ন সিলেট বিভাগে ১ জন।

অন্যদিকে, নতুন আক্রান্ত ১৯৫ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে ৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৭৭, খুলনা বিভাগে ১০, বরিশাল বিভাগে ১৫ এবং রংপুর বিভাগে ১২ জন ভর্তি আছেন।

তবে এই সময়ে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে নতুন করে কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ২৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৭ হাজার ৪০৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৬৯ জন

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা