× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু ও হামে এক দিনে ৬ প্রাণহানি, নতুন আক্রান্ত দেড় হাজারের বেশি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৭:৫০ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৬ ১৮:০৭ পিএম

ডেঙ্গু ও হাম আক্রান্ত রোগী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডেঙ্গু ও হাম আক্রান্ত রোগী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে মশা বাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন খুলনা, একজন সিলেট এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে।

অন্যদিকে, নতুন আক্রান্ত ৫৮০ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে ২৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৭৯, খুলনা বিভাগে ৬৭, বরিশাল বিভাগে ৮১, রাজশাহী বিভাগে ২২, ময়মনসিংহ বিভাগে ৩৬, রংপুর বিভাগে ৩১ এবং সিলেট বিভাগে ২ জন ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ২৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৬ হাজার ৬৮৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৩৪৪ জন।

হাম

অপরদিকে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা গেছেন আরও ৩ জন। নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৯৬৭ জন। একই সময়ে নিশ্চত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন।

এ নিয়ে গত ১৪১ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৪৭ শিশু মারা গেছে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৫১ শিশুর। নিশ্চিত হামে মারা গেছে ৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৪০৮।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১৩ হাজার ৫২৮ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৯ হাজার ১৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা