ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো শিশু মারা যায়নি।
এ নিয়ে গত ১৩৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৪০ শিশু মারা গেছে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৪৪ শিশুর। নিশ্চিত হামে মারা গেছে ৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।
সংস্থাটির তথ্যমতে, ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া ৩ জনের মধ্যে ১ জন সিলেটের,১ জন ময়মনসিংহের এবং ১ জন রংপুরের বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৭৫১ শিশু। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২১ জন।
এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮৭ জন, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৩৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮০।
এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১১ হাজার ৬৭৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।