× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিজিটাল সেবায় নতুন যুগে জাতীয় বার্ন ইনস্টিটিউট

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১১:৩৬ এএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার যৌথভাবে শনিবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেমের উদ্বোধন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার যৌথভাবে শনিবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেমের উদ্বোধন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রোগীদের স্বাস্থ্যসেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও আধুনিক করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির (এনআইবিপিএস) বহির্বিভাগ (ওপিডি) সেবায় ই-টিকিটিং সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। 

নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে রোগীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের ভোগান্তি কমবে এবং চিকিৎসাসেবা গ্রহণের পুরো প্রক্রিয়া হবে আরও সুশৃঙ্খল ও কার্যকর।

জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার যৌথভাবে শনিবার সকাল সাড়ে ৯টায় এ সেবার উদ্বোধন করেন।

কমবে ভোগান্তি

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এতদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে রোগীদের খুব ভোরে হাসপাতালে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। ই-টিকিটিং ব্যবস্থা চালুর ফলে সেই ভোগান্তি অনেকটাই কমবে।

এতে রোগীরা আরও দ্রুত, সহজ ও সুশৃঙ্খলভাবে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী জানান, নতুন ব্যবস্থায় একজন রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন করলেই হবে। নিবন্ধনের পর রোগীর তথ্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে। ফলে পরবর্তী সময়ে চিকিৎসা নিতে এলে নতুন করে তথ্য দিতে হবে না। 

একই সঙ্গে রোগীর পূর্ববর্তী হাসপাতাল পরিদর্শনের তথ্য ও চিকিৎসাসংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকবে, যা চিকিৎসকদের দ্রুত, নির্ভুল ও কার্যকর চিকিৎসাসেবা দিতে সহায়তা করবে বলেও জানান তিনি।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে আধুনিক ও জনবান্ধব এ সেবা বাস্তবায়ন করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে শনিবার থেকেই ই-টিকিটিং সিস্টেমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ আশা করছে, এই ডিজিটাল উদ্যোগের ফলে রোগীদের সময়, শ্রম ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবা আরও সহজ, স্বচ্ছ, আধুনিক এবং সেবাগ্রহীতাবান্ধব হয়ে উঠবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা