× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম ও ডেঙ্গুর থাবায় আরও ৬ প্রাণহানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৮:১৯ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১৮:২০ পিএম

হাম (বাঁয়ে) এবং ডেঙ্গু আক্রান্ত শিশু। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

হাম (বাঁয়ে) এবং ডেঙ্গু আক্রান্ত শিশু। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দেশে কোন ভাবেই থামছেই না হাম ও ডেঙ্গুর প্রাণঘাতী আক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতেও প্রাণ হারিয়েছেন আরও তিনজন।


স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বুধবার জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর প্রাণহানি ঘটে। এতে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩১ জনে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৭৩৫ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৬ জনের।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৯৯৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ পাওয়া গেছে মোট ১ লাখ ২৬ হাজার ৫৪০ জনের শরীরে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৭৩৯ জনের।


অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫৩৪ জন রোগী। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯০ জনে।


নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৫২ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৩১ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭১ জন, বরিশালে ৬৮ জন, খুলনায় ৪৫ জন, ময়মনসিংহে ৩৭ জন, রাজশাহীতে ৩০ জন, রংপুরে ২৬ জন এবং সিলেট বিভাগে পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যুর তিনটি ঘটনার মধ্যে একটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, একটি বরিশাল বিভাগে এবং একটি ময়মনসিংহ বিভাগে ঘটেছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১৮৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ২৭৫ জন এবং ঢাকার বাইরে ৯১৩ জন চিকিৎসা নিচ্ছেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা