× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৭:২৯ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৬ ১৮:২৩ পিএম

বিএসটিআই লোগো।

বিএসটিআই লোগো।

বাজারে বিক্রি হওয়া কিছু টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিলেও আতঙ্কিত না হয়ে বৈজ্ঞানিক যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

এ বিষয়ে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান গবেষণায় টুথপেস্টে মাইক্রো প্লাস্টিকের উপস্থিতি বিষয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। 

মাইক্রোপ্লাস্টিক হলো ৫ মিলিমিটার বা তার চেয়ে ছোট আকারের ক্ষুদ্র প্লাস্টিক কণা, যা খালি চোখে সাধারণত দেখা যায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মাইক্রোপ্লাস্টিক একটি উদীয়মান পরিবেশগত ও স্বাস্থ্যগত উদ্বেগের বিষয়। মাইক্রোপ্লাস্টিকের স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে এখনো গবেষণা চলমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক মাইক্রোপ্লাস্টিকের স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে আরো গবেষণা প্রয়োজন রয়েছে মর্মে জানানো হয়েছে।

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ব্যবহারের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বর্তমান অবস্থাযুক্তরাষ্ট্রের প্রথম উদ্যোগ: ২০১৫ সালে যুক্তরাষ্ট্র সর্বপ্রথম মাই্ক্রোওয়েব-ফ্রি-অ্যাক্ট অফ ২০১৫ আইন পাস করে। এর মাধ্যমে টুথপেস্টসহ শরীর থেকে ধুয়ে ফেলা হয় (Rinse-off) এমন কসমেটিকস পণ্যে ইচ্ছাকৃতভাবে মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিকের মাইক্রোবিড ব্যবহার নিষিদ্ধ করা হয়।ইউরোপীয় ইউনিয়নের সময়সীমা: ইউরোপীয় আইন ২০২৩/২০৫৫ অনুযায়ী, টুথপেস্ট ও ধুয়ে ফেলা কসমেটিকস পণ্যে মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার বন্ধ করার জন্য উৎপাদনকারীদের ১৭ অক্টোবর ২০২৭ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আর বলা হয়, প্লাস্টিকের মাইক্রোবিডের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আঞ্চলিক ও আন্তর্জাতিক মানের ঘাটতি: ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলোর জাতীয় স্ট্যান্ডার্ডে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ব্যবহারের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। এমনকি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর নীতিমালায়ও টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের কোনো নির্দিষ্ট মাত্রা বা নিষেধাজ্ঞা উল্লেখ করা হয়নি। 

সীমা ও পরীক্ষা পদ্ধতির অভাব: টুথপেস্টে অনিচ্ছাকৃতভাবে চলে আসা মাইক্রোপ্লাস্টিকের জন্য আন্তর্জাতিক পর্যায়ে এখনও কোনো নির্দিষ্ট গ্রহণযোগ্য সীমা বা একক পরীক্ষাপদ্ধতি নির্ধারণ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, টুথপেস্ট পণ্যের জন্য BDS 1216:2012 Specification for Toothpaste শিরোনামে বাংলাদেশ স্ট্যান্ডার্ড রয়েছে। এস. আর. ও নং ৫০-আইন/২০১৯ ও এস. আর. ও নং ৫১-আইন/২০১৯ জারির মাধ্যমে সরকার টুথপেস্ট পণ্যটি বিক্রি-বিতরণের ক্ষেত্রে বিএসটিআই হতে উক্ত স্ট্যান্ডার্ড  অনুযায়ী রাসায়নিক, মাইক্রোবায়োলজিক্যাল ও সেইফটি প্যারামিটার পরীক্ষান্তে লাইসেন্স গ্রহণ  বাধ্যতামূলক করেছে। 

বিএসটিআই প্রণীত বাংলাদেশ স্ট্যান্ডার্ডে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার সংক্রান্ত সরাসরি কোনো বিধি-নিষেধ না থাকলেও উক্ত স্ট্যান্ডার্ডে  টুথপেস্ট উৎপাদনে ব্যবহারযোগ্য ৮১টি উপাদানের তালিকা প্রদান করা হয়েছে, যেখানে মাইক্রোপ্লাষ্টিক উল্লেখ নেই। বিএসটিআই হতে সনদ প্রদানের সময় টুথপেস্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা যাচাই করা হয় বিধায় টুথপেষ্ট উৎপাদনের ক্ষেত্রে  ইচ্ছাকৃতভাবে মাইক্রোপ্লাস্টিক ব্যবহারের সুযোগ নেই।

শুধু কোনো পরীক্ষায় প্লাস্টিকজাত কণা পাওয়া গেছে বলেই সেটি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছে বা সেটি মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এমন সিদ্ধান্তে পৌঁছানো বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। এ জন্য আরও বিস্তারিত পরীক্ষা, কণার ধরন, উৎস, পরিমাণ এবং স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন প্রয়োজন।

এ কারণে বিএসটিআই ইতোমধ্যে সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের কাছ থেকে গবেষণার পূর্ণাঙ্গ তথ্য, পরীক্ষাপদ্ধতি, পরীক্ষার Raw Data এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য চেয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট উৎপাদনকারী ও আমদানিকারকদের কাছ থেকেও কাঁচামাল, পণ্যের উপাদান এবং সিনথেটিক পলিমার ব্যবহারের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এছাড়া বিএসটিআই নিজ উদ্যোগে বাজার ও কারখানা থেকে নমুনা সংগ্রহ করে দেশি বা বিদেশি স্বীকৃত পরীক্ষাগারে পুনরায় পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে। যদি পরীক্ষায় প্রমাণিত হয় যে, কোনো পণ্য বাংলাদেশ মান পূরণ করেনি অথবা অনুমোদনহীন উপাদান ব্যবহার করা হয়েছে, তাহলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক ও আইনগত যাচাই ছাড়া কোনো ব্র্যান্ড বা টুথপেস্টকে অনিরাপদ বা নিম্নমানের বলে ঘোষণা করাও সঠিক হবে না।

বিএসটিআই ইতোমধ্যে বিশেষজ্ঞ, গবেষণা প্রতিষ্ঠান, পরিবেশ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, দন্ত চিকিৎসক, শিল্পপ্রতিষ্ঠান এবং ভোক্তা প্রতিনিধিদের নিয়ে টুথপেস্টের বাংলাদেশ মান পর্যালোচনার উদ্যোগ নিয়েছে। প্রয়োজনীয় বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেলে টুথপেস্টে ইচ্ছাকৃতভাবে প্লাস্টিক মাইক্রোবিড ব্যবহার নিয়ন্ত্রণ, উপাদান প্রকাশের বাধ্যবাধকতা এবং পরীক্ষাপদ্ধতি সংযোজনসহ বাংলাদেশ মান হালনাগাদ করা হবে।

বিএসটিআই জনগণকে অনুরোধ করছে, গুজব বা আতঙ্কে বিভ্রান্ত না হয়ে নিয়মিত মুখের স্বাস্থ্যবিধি মেনে চলুন, টুথপেস্ট গিলে ফেলবেন না এবং নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখুন। জনস্বাস্থ্য সুরক্ষা, বৈজ্ঞানিক সত্যনিষ্ঠা এবং ভোক্তার স্বার্থ রক্ষায় বিএসটিআই সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা