ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো শিশু মারা যায়নি।
এ নিয়ে গত ১৩৪ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮২৫ শিশু মারা গেছে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৩০ শিশুর। নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
সংস্থাটি বলছে, ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১৩ শিশু, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৯২। একই সময়ে ১ হাজার ৪১৫ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৭৪৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৫৫।
এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য থেকে আরও পড়ুন...