× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামের ১৩৩ দিন: প্রাণহানি ৮২০

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৬:৫২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো শিশু মারা যায়নি।

এ নিয়ে গত ১৩৩ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮২০ শিশু মারা গেছে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭২৫ শিশুর। নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

সংস্থাটির তথ্যমতে, ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন ময়মনসিংহের, ১ জন ঢাকা ও ১ জন সিলেটের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৯৯০ শিশু। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭০ জন।

এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪১ জন, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৩২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৫৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৪৪২।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৬ হাজার ২৩৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা