× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৭:৩৯ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৭:৫১ পিএম

সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মরত এক নার্স। ছবি: বিবিসি বাংলা

সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মরত এক নার্স। ছবি: বিবিসি বাংলা

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪০ জনের মৃত্যু হলো।

নতুন ৪৩৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ হাজার ১০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শনিবার এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নতুন মারা যাওয়া রোগী একজন পুরুষ এবং তার বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩, চট্টগ্রাম বিভাগে ৭৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬, খুলনা বিভাগে ৪১, ময়মনসিংহ বিভাগে ১৯, রাজশাহী বিভাগে ২৬, রংপুর বিভাগে ৩০ ও সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে সবচেয়ে বেশি ৪০৩ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া বরিশালে ২২৬, খুলনায় ১৬৬, চট্টগ্রামে ১২৭, ময়মনসিংহে ৮৮, রাজশাহীতে ৫৯, রংপুরে ২৯ ও সিলেট বিভাগে পাঁচজন চিকিৎসাধীন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৬৪০ জন। এর মধ্যে চলতি মাসে এখন পর্যন্ত ৬ হাজার ৫৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৪৯৭ জন।

মারা যাওয়া ৪০ জনের মধ্যে নারী ২৩ জন বা ৫৭ দশমিক ৫ শতাংশ এবং পুরুষ ১৭ জন বা ৪২ দশমিক ৫ শতাংশ।

তাদের মধ্যে ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১৪, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ৬ ও সিটি করপোরেশনের বাইরে ১ জন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে ময়মনসিংহ ও খুলনায় ৫ জন করে, চট্টগ্রামে ৪, বরিশালে ৩ এবং রাজশাহী ও রংপুরে ১ জন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৪০ জনের মধ্যে চলতি মাসে ২২ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক ও জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন...

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা